Connect with us
ফুটবল

দেশের যেসকল স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে সিঙ্গাপুর ম্যাচ

Bangladesh football team with Hamza Chowdhury
বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে

বাংলাদেশের ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষিত এক ম্যাচে আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই ফুটবলপ্রেমীদের মাঝে। আর সেই উচ্ছ্বাস আরো বাড়িয়ে তুলতে বিশেষ এক আয়োজন করা হচ্ছে।

ম্যাচের ২০ দিন আগে টিকিট ছাড়া হলেও অল্প সময়ের ব্যবধানে ফুরিয়ে যায় সব। সিঙ্গাপুর ম্যাচের টিকিট না পেয়ে আক্ষেপ ঝরে অসংখ্য ফুটবল ভক্তদের মাঝে। তবে বিপুলসংখ্যক টিকিট প্রত্যাশীদের চাহিদা মেটানো সম্ভব ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এবার তাদের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা হচ্ছে।

এই ম্যাচের সম্প্রচারকারী প্রতিষ্ঠান টি-স্পোর্টস গতকাল রোববার রাতে এক পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। দেশের ভিন্ন আট জায়গাতে বড় স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচ।



যেসকল স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা যাবে—

১. রবীন্দ্র সরোবর, ঢাকা
২. এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
৩. জেলা পরিষদ, ময়মনসিংহ
৪. জেলা পরিষদ, রংপুর
৫. নানকিং বাজার, রাজশাহী
৬. জিরো পয়েন্ট, সিলেট
৭. শিববাড়ি মোড়, খুলনা
৮. বেল’স পার্ক, বরিশাল।

আগামীকাল মঙ্গলবার (১০ জুন) এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে কানাডিয়ান লিগে খেলা সামিত সোমের।

যেখানে তার সঙ্গে আরো দেখা যাবে বিদেশি লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামকে। এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তাদের। সিঙ্গাপুরের বিপক্ষে হতে যাওয়া কঠিন চ্যালেঞ্জের ম্যাচে জয় নিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে এগিয়ে যেতে চান হামজা-জামালরা।


আরও পড়ুন:

» শিরোপা হারিয়ে রোনালদোকে ‘আইডল’ বললেন স্পেনিশ তারকারা

» টাইব্রেকারের সময় মোনাজাতের ভঙ্গিতে দেখা মিললো রোনালদোর


 

ক্রিফোস্পোর্টস/৯জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল