Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দলের একাংশ, বাকিরা যাবে আজ

Bangladesh team arrived in Sri Lanka
প্রথম ধাপে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল। ছবি- লঙ্কান ক্রিকেট

সময়টা বাংলাদেশ ক্রিকেটার জন্য একদমই ভালো যাচ্ছে না। প্রতিনিয়ত হতাশা জনক পারফরমেন্সে কেবল ভাবমূর্তি নষ্ট হচ্ছে টাইগার ক্রিকেটার। ফুটবলের নয়া জাগরণের সময় ক্রিকেট ধুকছে হারানো জৌলুশ ফিরে পেতে। এবার সেই লক্ষ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ।

গতকাল বৃহস্পতিবার প্রথম ধাপে টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফসহ দলের ১০ সদস্য শ্রীলঙ্কায় পৌঁছেছে। আজ দ্বিতীয় ধাপে দ্বীপ রাষ্ট্রটিতে যাবে দলের বাকি সদস্যরা। যেখানে অনুষ্ঠিত হবে উভয় দলের মধ্যকার তিন ফরমেটের পূর্ণাঙ্গ সিরিজ।

তবে আপাতত নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সাদা পোশাকের স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই যাচ্ছেন লঙ্কা সফরে। আগামী ১৭ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই টেস্ট সিরিজ। যার দ্বিতীয় ম্যাচ ২৫ জুন।




আরও পড়ুন:

» বাংলাদেশের দেখানো পথে হাঁটবে ভারতের ফুটবল?

» টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (১৩ জুন ২৫)


 

এরপর দুই ম্যাচের মধ্যে এবং তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আগামী ২ ও ৫ জুলাই দুটি একদিনের ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর লিটনের অধীনে ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ। 

ক্রিফোস্পোর্টস/১৩জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট