রাসেল ডমিঙ্গোর বিদায়ের পরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে আলোচনার কেন্দ্রে ছিলেন চন্দিকা হাতুরাসিংহে। বিসিবির কর্মকর্তারা কেউ বিষয়টি পরিষ্কার করে না বললেও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে ছিলেন, সাবেক টাইগার কোচই ফিরছেন। বিসিবির বিভিন্ন সূত্রও দাবি করেছিল, লঙ্কান কোচের সঙ্গে শুধু চুক্তির আনুষ্ঠানিকতা বাকি আছে।
এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, হাতুরাসিংহে আসছেন না। বরং তিনি বিসিবিকে ব্যবহার করে তার বর্তমান চাকরির বেতন বাড়িয়ে নিয়েছেন।
আজ সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি বসকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো জানি না এমন কিছু। এখন হাতুরাসিংহে বলেন বা অন্য কোনো কোচ আমাকে তো কিছু বলেনি, বিসিবিকে কিছু বলেনি। এখন আপনাদের (সাংবাদিকদের) যদি কিছু বলে থাকে সেটা অন্য বিষয়। এই নিউজ তো আমি দেইনি। আপনারা কোথা থেকে নিউজ পেয়েছেন… আমার তো এটা নিয়ে কিছু বলার নাই।’
এদিকে বিপিএল শেষে আগামী ফেব্রুয়ারি থেকেই শুরু হবে টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।
পাপনের দাবি, ইংল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ দেশে চলে আসবেন। তিনি আরো বলেন, ‘হ্যাঁ, চলে আসবে। আপনারা ডেফিনিটলি ইংল্যান্ড সিরিজের আগেই দেখতে পাবেন (নতুন কোচ)। ১৮-২০ তারিখের মাঝেই কোচ চলে আসবে।’
তবে কে আসছেন এ বিষয়টি তিনি পরিষ্কার করে কিছু বলেননি।
আরও পড়ুন: স্ত্রী সানিয়া মির্জাকে নিয়ে শোয়েব মালিকের আবেগঘন টুইট
ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৩/ এসএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

