Connect with us
ক্রিকেট

পাকিস্তান আসছে বাংলাদেশে, চূড়ান্ত হলো সফরসূচি

B vs PAK
বাংলাদেশ পাকিস্তান ম্যাচের এমন দৃশ্য দেখা যাবে আবারও। ছবি- সংগৃহীত

পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে ফিরে আসা বাংলাদেশ দল রয়েছে লঙ্কা সফরে। এরই মধ্যে পাকিস্তানের বাংলাদেশে আসার সফরসূচি চূড়ান্ত হয়েছে। ফিরতি লেগে এবার বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

জানা গেছে, আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান। এই সিরিজের জন্য আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।




আরও পড়ুন:

» আগ্রহী ইউরোপের অনেক দল, হামজা যাচ্ছেন কোথায়?

» সান্তোসে নতুন চুক্তি নেইমারের, প্রতি মাসে পাবেন ১০ কোটি টাকা!


লঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এরপর তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ১৬ জুলাই দেশে ফিরবে। তারপর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পালা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে পাকিস্তান দল।

ক্রিফোস্পোর্টস/২৫জুন২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট