চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে একইসঙ্গে বিদায় ঘণ্টা বেজেছে বাংলাদেশ ও পাকিস্তানের। এখন বাকি নিয়মরক্ষার ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। আগামী ২৭ ফেব্রুয়ারি শেষ হবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী মার্চে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। এই সিরিজ শেষে মে মাসে পাকিস্তান সফর করবে টাইগাররা। তবে এফটিপির বাইরেও পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি দুবাইয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পিসিবি সভাপতি মহসিন নাকভির বৈঠক হয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার বিষয়ে ইতিবাচক পিসিবিও। সব ঠিক থাকলে আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান।
আরও পড়ুন:
» অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচে বৃষ্টির জয়, সেমির সমীকরণ কী?
» মুশফিক-রিয়াদের কড়া সমালোচনায় বাংলাদেশের সাবেক কোচ
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জুলাই-আগস্টে। এই সিরিজ নিয়ে ইতিবাচক দুই দেশের বোর্ড প্রধান।
আইসিসির এফটিপির অংশ হিসেবে মে মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানেও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন শান্তরা। এই সিরিজ শেষে জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে টাইগাররা। লঙ্কানদের মাটিতে ২ টেস্ট, ৩ ওয়ানডের সঙ্গে রয়েছে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।
এছাড়া চলতি বছর এশিয়া কাপ, ভারত সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং আয়ারল্যান্ড সিরিজ রয়েছে বাংলাদেশের।
ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

