Connect with us
ক্রিকেট

ইয়া রাব্বুল আলামিন, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন : মেহেদি

O Lord of the worlds forgive all our sins Mehedi
শেখ মেহেদি হাসান। ছবি- সংগৃহীত

দেখতে দেখতে বিদায়ের পথে পবিত্র রমজান মাস। রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের দ্বার উন্মোচিত করে। এ মাস যাবতীয় পাপ মোচনের মাস। বিশেষ করে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাতে বিশ্বের মুসল্লিরা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান এবং তওবা ও ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন।

শবে কদরের এই পবিত্র রাতে নিজের সকল গুনাহ’র জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদি হাসান। এ নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তা দিয়েছেন এই অলরাউন্ডার।

মেহেদি লিখেছেন, ‘আগামী সপ্তাহে না থাকবে রোজা, না থাকবে সাহারির রাত, না থাকবে তারাবীহ, না থাকবে ইফতার, কি অদ্ভুত ভাবে সময়গুলো চলে যাচ্ছে! ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের ছোট-বড়, জানা-অজানা সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন।’



এর আগে রমজান মাসের আগমন উপলক্ষ্যেও এক বার্তা দিয়েছিলেন মেহেদি। তিনি লিখেন, ‘বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস। খোশ আমদেদ মাহে রমজান, আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়।’

এদিকে গতকাল (১৫ মার্চ) শেষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। এই সিরিজের দলে ছিলেন না মেহেদি। আগামী মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে সফরে আসবে নিউজিল্যান্ড। আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে মেহেদিকে।

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট