Connect with us
ফুটবল

মেসিকে ভাই ডেকে নেইমারের আবেগঘন পোস্ট

ফরাসি ক্লাব থেকে মেসির বিদায়ের দিন লিগ ওয়ানের শিরোপা উঁচিয়ে ধরেছে পিএসজি। শনিবার দিবাগত রাতে লিগের নিয়ম রক্ষার শেষ ম্যাচে উপস্থিত ছিলেন সতীর্থ নেইমার। ইনজুরির কারণে দীর্ঘ সাড়ে তিন মাস ধরে মাঠের বাইরে থাকলেও মেসির বিদায়ের দিন ছুটে এসেছেন তিনি।

এদিন লিগ শিরোপা জয়ের উদযাপন শেষে আর্জেন্টাইন তারকা টানেলে প্রবেশ করতেই তাকে অনুসরণ করেন নেইমার। বন্ধুর বিদায়ে মন কাঁদছিল এই ব্রাজিলিয়ানের।

এদিকে বার্সেলোনার পর পিএসজিতে দুই বছর সময় কাটানো সতীর্থকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।



মেসিকে ভাই ডেকে নেইমার লিখেন, ভাই, আমরা যেমন ভেবেছিলাম তা হলো না। তোমার সঙ্গে এখানে দুটি বছর কাটাতে পারা আনন্দের ছিল। তোমার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা রইলো। আমি তোমাকে ভালোবাসি।

আরও পড়ুন: স্প্যানিশ তারকা সার্জিও রামোস ছাড়ছেন পিএসজি

ক্রিফোস্পোর্টস/৪জুন২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল