
অবনমনের শঙ্কায় দল, কিছুটা ইনজুরিতে ভুগছেন নেইমার। চিকিৎসক পরামর্শ দিয়েছেন বিশ্রাম থাকার। এমনকি অস্ত্রোপচারের কথাও ভাবা হচ্ছিল। তবে দলের বিপদের সময়ে চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই অনুশীললে ফেরেন নেইমার। এরপর ঘরের মাঠে খেলতে নেমে দারুণ এক পারফরম্যান্সে জেতান দলকে।
ব্রাজিলিয়ান সিরি আ–তে ৩৬তম রাউন্ডের ম্যাচে স্পোর্ট রেসিফেকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। ইনজুরি বাধা পেরিয়ে এক গোল ও এক অ্যাসিট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নেইমার। তাতে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস।
দলের গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে দারুণ এক কীর্তিও গড়েছেন নেইমার। স্পোর্ট রেসিফেকের বিপক্ষে এক অ্যাসিস্টের মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ারে ২০০তম অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
নেইমার তার ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেন পিএসজিতে থাকাকালীন। ফরাসি এই ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচ খেলে ৭০টি গোলে সহায়তা করেন এই তারকা। তার দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট রয়েছে সান্তোসের হয়ে। শৈশবের এই ক্লাবটির হয়ে ২৫১ ম্যাচে ৬৯টি অ্যাসিস্ট রয়েছে তার।
নেইমার তার ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে ১৮৬ ম্যাচ খেলে ৫৯টি গোলে সহায়তা করেন নেইমার। এছাড়া সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে ৭ ম্যাচে ২টি অ্যাসিস্ট রয়েছে তার। সবমিলিয়ে ক্লাবের জার্সিতে ৬১৭ ম্যাচে ২০০ অ্যাসিস্ট করেছেন নেইমার। ম্যাচপ্রতি তার অ্যাসিস্টের অনুপাত ০.৩২৪।
ক্লাবভিত্তিক নেইমারের অ্যাসিস্ট সংখ্যা:
পিএসজি : ১৭৩ ম্যাচে ৭০ টি অ্যাসিস্ট
সান্তোস : ২৫১ ম্যাচে ৬৯ টি অ্যাসিস্ট
বার্সেলোনা : ১৮৬ ম্যাচে ৫৯ টি অ্যাসিস্ট
আল হিলাল : ৭ ম্যাচে ২ টি অ্যাসিস্ট
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৫/বিটি
























