Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

কন্যা সন্তানের জন্ম দিলেন নেইমারের সেই প্রেমিকা

Neymar father
কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নেইমারের প্রেমিকা (ছবি- টুইটার এক্স)

ব্রাজিলের দলের হয়ে সর্বোচ্চ গোল করা নেইমার প্রেম বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন। তার প্রাক্তনের তালিকায় রয়েছে অনেকের নাম। সম্প্রতি ২য় সন্তানের বাবা হয়েছেন নেইমার। তবে এখনও কোনো প্রেমিকার সাথে বিয়ের সম্পর্কে জড়াননি তিনি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নেইমারের প্রেমিকা।

নেইমারের বর্তমান প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডি। তাদের প্রেম-বিচ্ছেদ নিয়ে নানা খবর শোনা যায়। তবে এবছর জুন মাসে তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সাথে জানিয়েছিলেন কন্যা সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। আজ (শনিবার) ব্রাজিলিয়ান এই তারকা জুটি ইনস্টাগ্রামে তাদের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের সাথে ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যায় তারা দুজন একসাথে চুম্বন করছেন তাদের কন্যাকে। নেইমারের করা পোস্টের ক্যাপশনে লেখা ছিল, স্বাগতম কন্যা, তুমি আমাদের অনেক প্রিয়। আমাদের কাছে আসার ধন্যবাদ।



প্রসঙ্গত নেইমার এর প্রথম বান্ধবী ছিলেন ক্যারোলিনা দান্তাস। তাদের দুজনের একটি পুত্র সন্তানও রয়েছে।

আরও পড়ুন: এবার ভারতকে হারাবে পাকিস্তান : মাইকেল আথারটন

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এমকে/এজে

Crifosports announcement

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি