Connect with us
ক্রিকেট

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড

New Zealand to tour Bangladesh with a second-string squad.
এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ছবি- সংগৃহীত

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পারবে এপ্রিলের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের মূল দলের অধিকাংশ ক্রিকেটারই থাকবেন না এই সিরিজে। দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। 

মূলত ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার কারণেই এমনটা ঘটছে যাচ্ছে। বর্তমানে একইসঙ্গে চলছে ভারত ও পাকিস্তানের দুই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। দলের মূল খেলোয়াড়েরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় মিস করবেন বাংলাদেশ সিরিজ।

নিউজিল্যান্ডের বেশিরভাগ তারকা ক্রিকেটাররাই আইপিএলে খেলছেন। তাদের চুক্তিবদ্ধ ১২ ক্রিকেটার খেলছেন এই টুর্নামেন্টে। তাছাড়া পিসএসএলেও খেলছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাই মূল স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল।



বাংলাদেশ সিরিজ চলাকালে আইপিএলে নিয়ে ব্যস্ত থাকবেন দলটি অধিনায়ক মিচেল স্যান্টনার। যার ফলে এই সিরিজে টম লাথামকে অধিনায়ক করে ঢাকায় আসতে পারে কিউইরা। এছাড়া আইপিএলে খেলছেন লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনের মতো তারকা ক্রিকেটাররা। তাছাড়া পিএসএলে খেলছেন মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, কোল ম্যাককঞ্চির মতো ক্রিকেটাররা।

এদিকে বাংলাদেশ থেকেও একঝাঁক ক্রিকেটার এবার পিএসএলে অংশ নিয়েছেন। টুর্নামেন্টের তিনটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিরিজে অংশ নিতে দেশে ফিরবেন তারা। ওয়ানডে সিরিজ শেষে ফের পিএসএলে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন টাইগার ক্রিকেটাররা।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশের মাটিতে আসবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে এই সিরিজ। প্রথমে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজটি। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে।

এরপর চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। এরপর ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ঢাকায় পাড়ি জমাবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট