Connect with us
ক্রিকেট

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নাসের হুসেইনের

NASSER HUSSAIN
নাসের হুসেইন। ছবি: সংগৃহীত

খেলা মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনার তুঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ ইস্যুতে আইসিসির নিরপেক্ষতা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।

আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রূপী মূল্যে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এরপর বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসারকে ছেড়ে দেওয়া হয়। মোস্তাফিজ ইস্যু ও নিরপত্তা শঙ্কা সামনে এনে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায় বিসিবি। আইসিসি সেই অনুরোধ না মানায় বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। শেষ পর্যন্ত লাল সবুজ দলের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গতকাল (বুধবার) স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেন, ‘যদি এমন পরিস্থিতিতে ভারত পড়তো, তাহলে আইসিসি কি একই রকম কঠোর সিদ্ধান্ত নিতো? আসল প্রশ্ন হলো ধারাবাহিকতা। বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের ক্ষেত্রে আইসিসি কি একই মানদণ্ড অনুসরণ করছে?’



আইসিসির বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নাসের বলেন, ‘ভবিষ্যতে যদি কোনো বিশ্বকাপের আগে ভারত সরকার দলকে কোনো দেশে খেলতে যেতে না দেয়, তখনও কি আইসিসি একইভাবে কঠোর হবে?’

কয়েক সপ্তাহের নাটকীয়তার পর টি-টোয়িন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সংহতি দেখাতেই ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানের ম্যাচ বয়কটের বিষয়টি সমর্থন করেন নাসের হুসেইনও। তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের অবস্থানটা বুঝতে পারি, এমনকি সমর্থনও করি।’

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট