Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দলে ৩ অধিনায়কের পক্ষে নন নান্নু

Minhajul Abedin Nannu
মিনহাজুল আবেদীন নান্নু। ছবি- সংগৃহীত

তিন ফরম্যাটে তিন অধিনায়ক যুগে আবারও প্রবেশ করেছে বাংলাদেশের ক্রিকেট। ২০১৭ ও ২০২১ সালের পর তৃতীয়বারের মতো তিন অধিনায়ক তত্ত্বে ফিরে গিয়েছে দেশের ক্রিকেট। গত বছর তিন ফরম্যাটের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত শুধু টেস্টের দায়িত্বে থাকছেন। আর টি-টোয়েন্টিতে লিটন দাস এবং ওয়ানডেতে সম্প্রতি দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দেশগুলো বহুদিন ধরে ফরম্যাটভিত্তিক অধিনায়কত্ব চালু রেখেছে। সেক্ষেত্রে লাল বল ও সাদা বলে ভিন্ন ভিন্ন অধিনায়ক দেখা যায়। তবে ভারতও সম্প্রতি তিন ফরম্যাটেই তিন অধিনায়ককে দায়িত্ব দিয়েছে। তবে রোহিত শর্মা টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের আগে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন।

তবে বাংলাদেশ দলে ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের বিপক্ষে অনেকেই। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক এই ক্রিকেটার মনে করেন, তিন ফরম্যাটে ২ জন অধিনায়ক থাকাটা।




আরও পড়ুন:

» শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

» অভিষেক ম্যাচেই ম্যাককার্থির লজ্জার রেকর্ড


সোমবার (১৬ জুন) নান্নু সংবাদমাধ্যমকে বলেন, ‘তিন ফরম্যাটে তিন জনকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত বোর্ডের। লিটন টি-টোয়েন্টিতে নেতৃত্ব পাওয়ার পর শান্ত টেস্ট আর ওয়ানডের অধিনায়ক ছিল। দুজন অধিনায়কই থাকতে পারত। তবে বোর্ড যেটা ভালো মনে করেছে সেভাবেই দায়িত্ব দিয়েছে।’

‘সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হচ্ছে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে…ওয়ানডে বিশ্বকাপও আছে। তারা সেভাবেই পরিকল্পনা করে আগাচ্ছে যে কী করা যায়। কারণ সামনের ৩ মাসের পারফরম্যান্স খুবই জরুরি। দলের মধ্যে সামঞ্জস্য থাকলে ভালো কিছু একটা চিন্তা করা যেতে পারে। অধিনায়ক বদল বা খেলোয়াড় বদল নয়, পারফরম্যান্সটাই মুখ্য।’-যোগ করেন তিনি।

এদিকে আগামীকাল গল টেস্টে দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের মাঠের লড়াই। এই সফর থেকে ভালো কিছুর প্রত্যাশা নান্নুর, ‘আমার প্রত্যাশা এই সিরিজে ভালো কিছু করবে বাংলাদেশ। গত কয়েকদিন ধরে বাংলাদেশ দলকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আশা করি সেই জায়গা থেকে ক্রিকেটাররা নিজেদের সেরা পারফরম্যান্সটা দেবে এবং দেশের ক্রিকেটকে আবারও একটা ভালো অবস্থানে নিয়ে যাবে।’

শ্রীলঙ্কা সফরে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। আর সিরিজ দিয়ে ফের তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট।

ক্রিফোস্পোর্টস/১৬জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট