
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে শুরু থেকেই দারুণ বোলিং করেছে বাংলাদেশ। বিশেষ করে নাহিদ রানা বল হাতে নেমেই দলকে ভালো শুরু এনে দেন। তার পরপরই উইকেট তুলে নেন সৌম্য সরকার।
নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন নাহিদ। হেনরি নিকোলসকে পায়ের সামনে আটকে দিয়ে আউট করেন তিনি। নিকোলস ২৬ বলে ১৩ রান করে ফিরেন। দলের ২৫ রানেই প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড।
এরপর নিজের দ্বিতীয় ওভারেও আবার প্রথম বলেই সাফল্য পান নাহিদ। এবার উইল ইয়াংকে আউট করেন তিনি। বাউন্স বেশি হওয়া বল ব্যাটে লেগে পয়েন্টে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের হাতে ধরা পড়ে। ইয়াং ৭ বলে ২ রান করে ফিরেন।
নাহিদের এই জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর আক্রমণে এসে সাফল্য পান সৌম্য সরকারও। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে টম ল্যাথামকে আউট করেন তিনি। ল্যাথাম ৩৫ বলে ১৪ রান করে লিটন দাসের হাতে ধরা পড়ে ফেরেন।
শুরুর দিকেই তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। ৫২ রান তুলতেই তিন ব্যাটারকে হারায় তারা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুটা নিজেদের পক্ষে এনে নেয় স্বাগতিকরা।
বাংলাদেশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম, ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/টিএ




















