Connect with us
ক্রিকেট

মাত্র ৫ ম্যাচেই উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদ রানা

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদ। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। ক্রিকেটের জনপ্রিয় সাময়িকী উইজডেন প্রকাশিত টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

অল্প কয়েকটি ম্যাচ খেলেই নিজের গতি, নিয়ন্ত্রিত বোলিং এবং ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন নাহিদ। পুরো আসরে মাত্র পাঁচ ম্যাচে মাঠে নেমে তিনি শিকার করেন ৯ উইকেট। তার বোলিং গড় ছিল ১০ দশমিক ৮৮ এবং ইকোনমি ছিল ৫ দশমিক ৪৪, যা সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অত্যন্ত কার্যকর।

আন্তর্জাতিক ব্যস্ততার কারণে টুর্নামেন্টের মাঝপথে দল ছাড়তে হলেও ফাইনালের আগে অনাপত্তিপত্র নিয়ে আবার দলে ফেরেন নাহিদ। শিরোপা নির্ধারণী ম্যাচেও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফাইনালে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন, যার মধ্যে ছিল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটও।



ফাইনালে পেশোয়ার জালমি পাঁচ উইকেটে জয় পেয়ে শিরোপা জেতে। দলের এই সাফল্যে নাহিদের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

উইজডেন তাদের মূল্যায়নে জানিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই নিজের গতির শক্তি ও সম্ভাবনার প্রমাণ দিয়েছেন নাহিদ। তার পারফরম্যান্স ভবিষ্যতে আরও বড় পর্যায়ে বাংলাদেশের জন্য আশানুরূপ বার্তা দিচ্ছে।

এবারের সেরা একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন নাহিদ। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও গর্বের বিষয়।

উইজডেনের পিএসএল সেরা একাদশ :
বাবর আজম (পেশোয়ার জালমি) অধিনায়ক, ম্যাচ: ১১ | রান: ৫৮৮
সাহিবজাদা ফারহান (মুলতান সুলতানস)
ম্যাচ: ১০ | রান: ৩৮০
কুশল মেন্ডিস (পেশোয়ার জালমি) উইকেটরক্ষক
ম্যাচ: ১১ | রান: ৫৫০
শান মাসুদ (মুলতান সুলতানস)
ম্যাচ: ১১ | রান: ৩৬৭
উসমান খান (হায়দরাবাদ কিংসমেন)
ম্যাচ: ১৩ | রান: ৩৮৯
শাদাব খান (ইসলামাবাদ ইউনাইটেড)
রান: ১৭৩ | উইকেট: ১৭
অ্যারন হার্ডি (পেশোয়ার জালমি)
ম্যাচ: ৬ | রান: ১৩৩ | উইকেট: ১১
হুনাইন শাহ (হায়দরাবাদ কিংসমেন)
ম্যাচ: ১০ | উইকেট: ১৭
মোহাম্মদ আলী (হায়দরাবাদ কিংসমেন)
ম্যাচ: ১২ | উইকেট: ২০
সুফিয়ান মুকিম (পেশোয়ার জালমি)
ম্যাচ: ১১ | উইকেট: ২২
নাহিদ রানা (পেশোয়ার জালমি)
ম্যাচ: ৫ | উইকেট: ৯

ক্রিফোস্পোর্টস/৬মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট