Connect with us
টেনিস

মেসির চোখে নাদাল সেরা, নাদালের চোখে মেসি

মেসি ও রাফায়েল নাদাল
মেসি ও নাদাল। ছবি- গুগল

বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ক্রীড়াবিদ হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও স্প্যানিশ তারকা টেনিসার রাফায়েল নাদাল। দুজনই নিজেদের অঙ্গনে সেরা। কিন্তু সবার সেরা কে? এমন প্রশ্ন করা হলে যে কেউই ভ্যাবাচেকা খেয়ে যাবেন।

কিন্তু মেসি কিংবা নাদালরা কেউই নিজেকে সেরা ভাবছেন না। একজন আরেকজন সেরার তকমা দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে সেরা বলেছেন নাদাল। অন্যদিকে মেসি বলছেন নাদালই সেরা।

‘লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পুরস্কারের জন্য অন্যান্যদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন লিওনেল মেসি ও রাফায়েল নাদাল। গেল বছরের পারফরম্যান্সের জন্য কে হচ্ছে বর্ষসেরা ক্রীড়াবিদ সেটা নিয়ে চলছে আলোচনা। আর সেই আলোচনার মাত্রাটা দিগুণ করে দিয়েছেন ২২ বারের ব্যালন ডি’অর জয়ী নাদাল।



গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন নাদাল। এই টেনিসার লেখেন, ‘বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত হতে পেরে অনেক ভাল লাগছে। তবে এবার মেসি তুমিই যোগ্য।’

নাদালের দেওয়া সেই স্টোরির জবাব দিয়েছেন খোদ মেসি। তিনি লেখেন, ‘যখন তোমার তারকা এভাবে বলে, তখন বলার মতো আর কিছুই থাকে না। তোমাকে ধন্যবাদ জানায়। তোমার খেলা দেখে মনে হয় তুমিই সেরা। তুমিই সত্যিকারের বিজয়ী।’

আরও পড়ুন: র‍্যাংকিংয়ে সুখবর পেলেন মিরাজ-তাইজুল

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in টেনিস