Connect with us
ক্রিকেট

আমার লড়াই সিস্টেমের বিরুদ্ধে : সাব্বির রহমান

Sabbir Rahman
সাব্বির রহমান। ছবি: সংগৃহীত

২০২২ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি সাব্বির রহমানকে। দীর্ঘ সময় ধরে দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান এবার নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সাব্বির জানান, জাতীয় দলে ফেরার জন্য তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর মতে, এই লড়াই শুধু নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য নয়, বরং একটি ব্যবস্থার বিরুদ্ধেও।

Sabbir's post



ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দেওয়া ওই বার্তায় সাব্বির বলেন, অনেকেই তাঁকে জিজ্ঞেস করেন কবে তিনি আবার জাতীয় দলে খেলবেন। এর জবাবে তিনি বলেন, সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভর করছে। সময় হলে তিনি আবারও দলে ফিরবেন বলে আশা করেন।

দলের বাইরে কাটানো সময়টাকে কঠিন হিসেবে উল্লেখ করেছেন সাব্বির। তিনি বলেন, গত কয়েক বছর ধরে তিনি যে লড়াই করছেন, তা একটি ব্যবস্থার বিরুদ্ধে। এই লড়াই তিনি চালিয়ে যাবেন বলেও জানান।

এই সময়ে সমর্থকদের পাশে চান সাব্বির। সবার কাছে দোয়া চেয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট