Connect with us
ক্রিকেট

দল পেয়েও আইএল টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না মুস্তাফিজের

Mustafizur Rahman
মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আইএল টি-টোয়েন্টিতে এবারের আসরে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ইংলিশ পেসার লুক উডের উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস।

তবে, আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিয়েছে দুবাই ক্যাপিটালস। ইতোমধ্যেই মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে দলটি।

তবে ঠিক কি কারণে মুস্তাফিজ খেলছেন না সেটা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।



মুস্তাফিজ না থাকলেও বাংলাদেশের দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন।এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট