Connect with us
ফুটবল

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করবেন মুসলিম রেফারি

ফিফা রেফারি ইসমাইল এলফাথ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় আগামীকাল দিবাগত রাত ১টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম রেফারি ইসমাইল এলফাথ। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

৪৪ বছর বয়সী এলফাথ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। তিনি জাপান-নেদারল্যান্ডস, উরুগুয়ে-স্পেন এবং ব্রাজিল-নরওয়ে ম্যাচে দায়িত্ব পালন করেন। এই তিন ম্যাচে তিনি ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন। লাল কার্ডটি পেয়েছিলেন উরুগুয়ের আগুস্তিন কানোব্বিও।

এলফাথকে সহায়তা করবেন তাঁরই দেশের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের ম্যাচ পরিচালনা করবেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন। ফলে এবারের বিশ্বকাপের দুই সেমিফাইনালই পরিচালনা করবেন উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের দুই রেফারি।



আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালে। আর বিশ্বকাপে শেষবার দেখা হয়েছিল ২০০২ সালে। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হাত দিয়ে করা গোল’ এবং ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহামের লাল কার্ড—এই দুই ঘটনাই দুই দলের লড়াইকে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে।

চলতি বিশ্বকাপেও আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসিকে লাল কার্ড না দেখানো এবং শেষ ষোলোতে মিসরের বিপক্ষে একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। কোয়ার্টার ফাইনালেও একটি হলুদ কার্ডের সিদ্ধান্ত বদলে দেওয়া হয়। এসব ঘটনার পর আর্জেন্টিনা-ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ইসমাইল এলফাথ ও তাঁর দলের প্রতিটি সিদ্ধান্তের দিকেই থাকবে সবার নজর।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল