Connect with us
ফুটবল

রিয়ালে ফেরা নিয়ে নীরবতা ভাঙলেন মরিনহো

হোসে মরিনহো। ছবি : সংগৃহীত

আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন হোসে মরিনহো। এমন গুঞ্জনে বেশ কয়েকদিন ধরেই সরগরম স্প্যানিশ গণমাধ্যমগুলো। সম্ভাব্য চুক্তির মেয়াদ থেকে শুরু করে দরদাম সবকিছু নিয়েই প্রকাশিত হয়েছে নানা প্রতিবেদন।

মূলত ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সাথে মরিনহোর সুসম্পর্ক এবং বর্তমান প্রেক্ষাপটে রিয়ালের একজন অভিজ্ঞ কোচের প্রয়োজন এই দুই কারণেই গুঞ্জনটি এতো মাথা চারা দিয়ে উঠেছে। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেছেন পর্তুগিজ এই কোচ।

মরিনহো জানিয়েছেন, তার সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেনি রিয়াল মাদ্রিদ। এমনকি তিনি নিজেও ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেননি।



২০২৫-২৬ মৌসুমটি শিরোপাহীনভাবেই শেষ হতে যাচ্ছে রিয়ালের। যদিও লা লিগার দৌড়ে টিকে আছে তারা, তবে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে অনেকটাই পিছিয়ে। বড় কোনো অঘটন না ঘটলে টানা দ্বিতীয়বার শিরোপা জিততে যাচ্ছে বার্সা।

এ দিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দুই লেগেই বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল। ফলে অভিজ্ঞ ও সফল কোচের খোঁজে আছে ক্লাবটি।

ক্রিফোস্পোর্টস/২মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল