Connect with us
ক্রিকেট

দেশের জন্য সেরাটা দিতে চাই, নতুন দায়িত্ব পেয়ে মিরাজ

Mehidy Hasan Miraz
মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

এক দিনের ক্রিকেটে নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলের কান্ডারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বোর্ড।

এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিরাজ।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এই দায়িত্ব পেয়ে অনেক সম্মানিত বোধ করছি। দেশকে নেতৃত্ব দেওয়া যেকোনো ক্রিকেটারের স্বপ্ন। আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে, তার প্রতিদান দিতে আমি আত্মবিশ্বাসী। দলের ওপরও আমার পূর্ণ আস্থা আছে। আমাদের মেধা রয়েছে, নির্ভয়ে খেলতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই এবং দেশের জন্য সেরাটা দিতে চাই।




আরও পড়ুন

» নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজকে শুভকামনা জানালেন শান্ত

» কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে দেড়শোর আগেই অলআউট দক্ষিণ আফ্রিকা


অপরদিকে বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছরের জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব কাঁধে নেবেন মিরাজ

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াকু মানসিকতা ও দলকে অনুপ্রাণিত করার সামর্থ্যের কারণে বোর্ড মনে করেছে, ওয়ানডে দলের রূপান্তর প্রক্রিয়ার সময়টায় তারই নেতৃত্ব সবচেয়ে উপযুক্ত হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, তার টেম্পারামেন্ট ও ম্যাচিউরিটি বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

ক্রিফোস্পোর্টস/১২জুন২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট