গত সেপ্টেম্বরে ভারত সিরিজ চলাকালীন আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। এরপর অবশ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার। অবশ্য ভারত সিরিজের পর দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলছে টাইগাররা। আর এই সিরিজেই সাকিবকে ছাড়িয়ে এক নতুন রেকর্ড গড়েছেন মেহেদি হাসান মিরাজ।
এতদিন দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সাকিব। তার উইকেট সংখ্যা ৮৩টি। এবার এই রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন মিরাজ। বর্তমানে দেশের বাইরে তার উইকেট সংখ্যা ৮৫টি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের আগে দেশের বাইরে মিরাজের উইকেট সংখ্যা ছিল ৮১টি। অ্যান্টিগা টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২টি করে মোট ৪টি উইকেট শিকার করেছেন মিরাজ। আর তাতেই সাকিবকে ছাড়িয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছেন এই স্পিনার।
আরও পড়ুন:
» তাসকিনকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা
» আইপিএলে নিলামে হতাশার দিনে ক্যারিয়ার-সেরা বোলিং তাসকিনের
অবশ্য দেশের বাইরে এই তালিকায় সাকিব-মিরাজের কাছাকাছি কেউ নেই। এই দুই বোলার ছাড়া দেশের বাইরে বাংলাদেশের কেউই এখনো ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
সম্প্রতি ঘরের মাঠে সাকিবের সর্বোচ্চ টেস্ট উইকেটের রেকর্ডটি ভেঙে দিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। বর্তমানে ঘরের মাঠে তাইজুলের উইকেট সংখ্যা ১৭০টি, যেখানে সাকিবের উইকেট ১৬৩টি। এছাড়া ১০৪ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন মিরাজ।
সবমিলিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সাকিবের। তার উইকেট সংখ্যা ২৪৬টি। সাকিবের পর ২১১ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন তাইজুল। আর ১৮৯ উইকেট নিয়ে তিনে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...