Connect with us
ক্রিকেট

ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাবেন মিলার

David Miller
ডেভিড মিলার। ছবি- সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশালের হয়ে এবার মাঠ মাতাবেন প্রোটিয়া হার্ড হিটার ডেভিড মিলার। এক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

তবে এই প্রোটিয়া ব্যাটসম্যানকে আসরের শুরু থেকেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। এবারের বিপিএলে আসরের শেষের দিকে বরিশালে যোগ দিবেন মিলার। সেক্ষেত্রে আসরের শেষের দিকের ৩ থেকে ৪ টা ম্যাচে দেখা যেতে পারে তাকে। এ প্রসঙ্গে মিজানুর জানান, বিপিএলের শেষের স্লটে মিলার আমাদের সাথে যোগদান করবেন। সে হিসেবে বরিশালের হয়ে ৩ থেকে ৪ টি ম্যাচে খেলবেন তিনি।

এবারের আসরে ফরচুন বরিশালের নেতৃত্বে থাকছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক কাপ্তান তামিম ছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মত তারকাদের দলে ভিড়িয়েছে বরিশাল। তাই বলা যায়, সব মিলিয়ে এবার বেশ সামঞ্জস্যপূর্ণ দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।



বিপিএলে ফরচুন বরিশালের দল

রিটেইন ও ডিরেক্ট সাইনিং: মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, দুনিথ ভেল্লালেগে, ডেভিড মিলার।

ড্রাফট: মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফুউদ্দিন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, প্রান্তিক নওরোজ, ইয়ানিক ক্যারিয়াহ, দিনেশ চান্ডিমাল, প্রিতম কুমার।

আরও পড়ুন: এবারও চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে রংপুর: সাকিব 

ক্রিফোস্পোর্টস/০৯জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট