Connect with us
ফুটবল

ড্র করে শেষ ষোলোতে মায়ামি, তবুও কেন মেসির আক্ষেপ?

Inter Miami; Lionel Messi and Luiz Suarez

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার আজ ৩৮তম জন্মদিন। আর নিজের বিশেষ দিন হয়তো জয় দিয়ে রাঙাতে চেয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে তার দল ইন্টার মায়ামি।

আজ মঙ্গলবার সকালে নিজেদের পরিচিত মাঠ হার্ড রক স্টেডিয়ামে পালমেইরাসের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির দল। যেখানে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এতে গ্রুপ রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে উঠল মেসির দল। আর শীর্ষে থেকে শেষ ষোলোতে পালমেইরাস

এদিন ম্যাচের শেষ বাঁশি বাজতেই স্পষ্ট হতাশা ফুটে ওঠে লিওনেল মেসির চোখে মুখে। কেননা এই ম্যাচ জিততেই পারতো মায়ামি। ম্যাচের শেষ ১০ মিনিটে দুই গোল হজম করতে হয় মার্কিন এই ক্লাবটিকে। এতে গ্রুপ পর্বের শীর্ষ স্থান ধরে রাখা হলো না তাদের। পালমেইরাসের সমান ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে থেকেই পরবর্তী রাউন্ডে উঠল মায়ামি।




আরও পড়ুন:

» শীর্ষে থেকে শেষ ষোলোতে পিএসজি, কপাল পুড়ল মাদ্রিদের

» খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানোকে অনৈতিক মনে করেন বুলবুল


গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এদিন মাত্র ১৬তম মিনিটেই এগিয়ে গিয়েছিল মেসিরা। মায়ামির হয়ে গোল করেন তাদেও আলান্দে। মাঝ মাঠে বল পেয়ে একাই প্রতিপক্ষের গোলপোষ্টের দিকে ছুটে যান তিনি। পেছনে চার ডিফেন্ডার ছুটলেও শেষ পর্যন্ত তার নাগাল পাননি কেউ। আর বক্সের কাছে এসেই নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই তরুণ ফুটবলার।

এরপর ম্যাচের ৬৫তম মিনিটে দলটির হয়ে দ্বিতীয় গোল করেন লুইস সুয়ারেজ। দারুন ফুটবলীয় নৈপুনে দলকে গোল এনে দেন এই উরুগুয়ান ফুটবলার। তবে শেষ দিকে ম্যাচের ৮০ এবং ৮৭তম মিনিটে গোল হজম করে বসে ইন্টার মায়ামি। গোল দুটি করেন ব্রাজিলিয়ান পাউলিনহো এবং পর্তুগিজ ফুটবলার মরিসিও।

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল