Connect with us
ফুটবল

এক ম্যাচে ৫ গোল করে নজর কাড়লেন মেসিপুত্র

Messi's son caught the eye by scoring 5 goals in one match
মেসির মেজ পুত্র মাতেও মেসি। ছবি- সংগৃহীত

গত বছরের জুলাইয়ে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলে পাড়ি জমান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন তিনি। পাশাপাশি তার তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরোও মায়ামির একাডেমিতে নাম লিখিয়েছে।

এবার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলার সময় এক ম্যাচে ৫ গোল করে সবার নজর কেড়েছেন মাতেও মেসি। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে গোলগুলো করেছেন তিনি। যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মেসির মতো বাঁ পায়ে খেলেন না মাতেও। সে ডান পায়ে খেলে এবং তার পাঁচটি গোলই এসেছে ডান পা থেকে। এছাড়া গোল করার পর মেসির মতো গ্যালারির দিকে উড়ন্ত চুমো ছুড়ে দিয়ে উদযাপন করতে দেখা গেছে তাকে।



তবে পাঁচটি গোলের একটি এসেছে ফ্রি-কি থেকে। বাবার মতো বক্সের বাইরে দারুণ এক শট নিয়ে বল জালে জড়ান মাতেও।

এর আগেও মেসির বড় পুত্র থিয়াগো মেসি মাঠে তার ফুটবল কীর্তি দেখিয়ে ভাইরাল হয়েছিলেন। সম্প্রতি মায়ামি অনূর্ধ্ব-১২ দলের হয়ে শিরোপাও জিতেছে থিয়াগো।

আরও পড়ুন: মেসির ২০২৬ বিশ্বকাপ ঘিরে সুসংবাদ দিলেন সহকারী কোচ 

ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ফুটবল