Connect with us
ফুটবল

মেসির নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে গোল করে ইতিহাসের পাতায় আরও একটি রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলে অবদান এখন তার।

বাংলাদেশ সময় রাত চারটায় মায়ামিতে শেষ বত্রিশের লড়াইয়ে ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের পাস থেকে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।

আর তাতেই বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ১২টি গোলে সরাসরি অবদান (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট) রাখার রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন তারকা। নকআউট পর্বে এর আগে পেলে ও এমবাপ্পে যৌথভাবে ১১টি করে গোলে অবদান ছিল।



বিশ্বকাপে এটি মেসির ২০তম গোল ও চলতি আসরে সপ্তম। পরপর দুটি বিশ্বকাপে ৭ গোল করা প্রথম ফুটবলারও মেসি।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল