Connect with us
ফুটবল

ফ্রি-কিক থেকে গোলে জয়ের পর প্রতিপক্ষকে মেসির বার্তা

Lionel Messi
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ডি-বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি-কিক পেয়ে যায় ইন্টার মায়ামি। কিক নিতে আসেন লিওনেল মেসি। দুই পা এগিয়ে জোরালো শট নেন সরাসরি পোষ্টের উদ্দেশ্যে। আর মুহূর্তেই বল জড়িয়ে যায় জালের ডান প্রান্তের উপরের দিকে। এতেই উল্লাসে মাতেন গ্যালারিতে থাকা দর্শকরা। শেষ পর্যন্ত সেই গোলেই জয় নির্ধারণ হয় ইন্টার মায়ামির।

ক্লাব বিশ্বকাপে পোর্তোকে ২-১ গোলে হারানোর পর নিজ দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন মেসি। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয় ছিল। পুরো দল দুর্দান্ত চেষ্টা করেছে। আমরা খুব ভালোভাবে খেলেছি। আমরা শুধু রক্ষণ করিনি, বরং দ্বিতীয়ার্ধে এবং দ্বিতীয় গোল হওয়ার আগ পর্যন্ত বল খুব ভালো নিয়ন্ত্রণ করেছি।’

ইন্টার মায়ামিকে যেন হাল্কা ভাবে নেয়া না হয় সেজন্য প্রতিপক্ষকে সতর্ক করেন মেসি। তাদের (মায়ামিকে) ছোট দল ভাবা হলেও শক্তিমত্তায় পিছিয়ে নেই বলে মনে করেন তিনি, ‘আমরা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে যাবো। আমাদের খেলা সেরাটা দিয়ে খেলব। আমরা হয়তো ছোট দল, কিন্তু আমরা জানি আমাদের কেমন অস্ত্র আছে।’




আরও পড়ুন:

» ৫৮ বছরেও খেলছেন পেশাদার ফুটবল, কে এই কাজুয়োশি মিউরা?

» পিএসজিকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবের চমক


নিজের অসাধারণ সেই ফ্রি-কিক গোল নিয়ে মেসি বলেন, ‘আমি দেখলাম গোলরক্ষক কিছুটা মাঝখানে দাঁড়িয়ে ছিল, সে গোলের কাছাকাছি ছিল এবং বল উপরে পাঠানো কঠিন হবে। সে যে জায়গাটা ছেড়ে দিয়েছিল, আমি সেটারই সুযোগ নিয়েছি, কারণ সে তার পোস্ট ততটা ভালোভাবে ঢাকেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এবং আজ আমরা একটি ইউরোপিয়ান দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ এছাড়া প্রথম ম্যাচে জয় না পাওয়ার ব্যাপারে কিছুটা আক্ষেপ শোনা যায় মেসির কন্ঠে। তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়ে সন্তুষ্টির কথা জানালেন তিনি।

ক্লাব বিশ্বকাপে দুই ম্যাচে এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে পালমেইরাস। প্রথম ম্যাচে মায়ামিকে রুখে দেয়া আল-আহলি দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে রয়েছে গ্রুপের তলানিতে। আর প্রথম ম্যাচ জেতা পোর্তো আছে তালিকার তৃতীয় অবস্থানে।

ক্রিফোস্পোর্টস/২০জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল