Connect with us
অন্যান্য

বিশ্বকাপ উত্তেজনার মাঝেই মেসির হলিউড চমক, নেট দুনিয়ায় তোলপাড়

লিওনেল মেসি ও স্পাইডার ম্যান। ছবি - সংগৃহীত

মাঠে অসাধারণ পারফরম্যান্সের জন্য ধরেই ‘সুপারহিরো’ হিসেবে পরিচিত লিওনেল মেসি। এবার সেই পরিচয় যেন বাস্তবেও ফুটে উঠল। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা হলিউড অভিনেতা টম হল্যান্ডের সঙ্গে একটি নতুন ভাইরাল প্রোমো ভিডিওতে হাজির হয়েছেন। 

ভিডিওটি নির্মিত হয়েছে সনি পিকচার্সের আসন্ন মার্ভেল চলচ্চিত্র স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে এর প্রচারণার অংশ হিসেবে।

ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড একটি ক্যাফেতে বসে আছেন। হঠাৎ মেসিকে দেখে তিনি এতটাই বিস্মিত হন যে এগিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে বসেন।



অন্যদিকে, মেসি মজার ছলে জানান, তিনি ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে স্পাইডার-ম্যানকে খুঁজে বের করেছেন। এরপর পার্কার স্পাইডার-ম্যানের পোশাক পরে মেসিকে নিয়ে নিউইয়র্কের আকাশে রোমাঞ্চকর এক ভ্রমণে বের হন।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে স্পাইডার-ম্যানের জালে ঝুলে আকাশে উড়তে গিয়ে মেসির হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে।

যদিও মেসির এই উপস্থিতি মূলত সিনেমার প্রচারণার অংশ, তবুও অনেক ভক্তের মধ্যে জল্পনা শুরু হয়েছে তিনি কি ছবিতে ক্ষণিকের জন্য কোনো ক্যামিও চরিত্রে দেখা দিতে পারেন?

বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের নেতৃত্ব দিচ্ছেন মেসি। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও এই চমকপ্রদ উপস্থিতি আবারও প্রমাণ করেছে, তার জনপ্রিয়তা শুধু ফুটবলের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। খেলাধুলার জগত পেরিয়ে বৈশ্বিক বিনোদন অঙ্গনেও তিনি সমানভাবে আলোচিত ও প্রভাবশালী এক ব্যক্তিত্ব।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in অন্যান্য