Connect with us
ফুটবল

বিশ্বকাপ নিয়ে মেসির এক মন্তব্যে নতুন জল্পনা

Lionel Messi
লিওনেল মেসি

কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার জালে জোড়া গোল। চলমান ২০২৬ বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচেই তার পা থেকে এসেছে মোট ৫টি গোল।

অবিশ্বাস্য এই পারফরম্যান্সে ভর করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে ১৮টি গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। এছাড়া চলতি বিশ্বকাপেও এ পর্যন্ত সবচেয়ে বেশি গোলের মালিক তিনি।

মাঠে এই মেসিকে দেখে বোঝার উপায় নেই তার বয়স ৩৯ ছুঁইছুঁই। রেকর্ড গড়া অস্ট্রিয়া ম্যাচের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এত অর্জনের পর তার অনুভূতি কী?



উত্তরে মেসি বরাবরের মতোই সংযত ও বিনয়ী। তিনি বলেছেন, সত্যি বলতে আমি এসব ভেবে খেলি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি, প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।

চার শব্দের নতুন জল্পনা

অস্ট্রিয়া ম্যাচের পর অবধারিতভাবেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেসির কাছে জানতে চাওয়া হয় ৪২ বছর বয়সে সপ্তম বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে কি?

কয়েক সপ্তাহ আগেও যে সম্ভাবনাকে একরকম উড়িয়ে দিয়েছিলেন এবার তিনি পুরোপুরি ‘না’ বললেন না। বরং মুখে মৃদু হেসে উত্তর দেন; পরে দেখা যাবে কী হয়।

মাত্র কয়েকটি শব্দ এর আতেই বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে আশার আলো জ্বলে উঠেছে। কারণ কিছুদিন আগেই এই প্রশ্নের জবাবে মেসি স্পষ্ট ভাষায় বলেছিলেন, না, অবশ্যই না। সেই অবস্থান থেকে সরে এসে দেখা যাবে বলাটা ভক্তদের কাছে এক বড় বার্তা।

যদিও ভবিষ্যৎ নিয়ে মেসি বরাবরই এমন রহস্য জমিয়ে রাখেন। কাতার বিশ্বকাপ জয়ের পরও তিনি নিশ্চিত ছিলেন না ২০২৪ সালের কোপা আমেরিকা কিংবা ২০২৬-এর বিশ্বকাপে খেলবেন কি না। কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলছেন, একের পর এক ইতিহাস গড়েছেন।

ক্রিফোস্পোর্টস/২৫জুন২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল