Connect with us
ফুটবল

জোড়া গোল-অ্যাসিস্টে জয়ের রাতে নতুন ইতিহাস গড়লেন মেসি

Lionel Messi in Inter Miami
মায়ামিতে লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

এখনো ফুরিয়ে যাননি লিওনেল মেসি, সেটাই প্রমাণ করে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা নিজে। চার ম্যাচ ইন্টার মায়ামির জয়হীন থাকার পর গেল ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন মেসি। এবার পরের ম্যাচেই আরও দুই গোল করলেন তিনি। এতে নতুন এক কীর্তিও গড়লেন এই তারকা।

আজ রোববার সকালে কলম্বাসের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। যেখানে মেসির জোড়া গোলের সুবাদে ৫-১ গোলের বড় জয় পায় মায়ামি। এদিন গোল করতে অ্যাসিস্টও করেছেন মেসি। পাশাপাশি আজ মেসি গড়েছেন মায়ামির ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ড।

ইন্টার মায়ামির হয়ে এতদিন সর্বোচ্চ ২৯ গোলের রেকর্ড ছিল আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইনের নামে। গত ম্যাচে জোড়া গোল করে তার পাশে বসেছিলেন মেসি। এবার কলম্বাসের বিপক্ষে আরও দুই গোল করে ছাড়িয়ে গেলেন হিগুয়েইনকে। বর্তমানে মায়ামির হয়ে মেসির গোল সংখ্যা ক্লাবের সর্বোচ্চ ৩১।




আরও পড়ুন:

» পিএসজির শিরোপা জয়ে যে বার্তা দিলেন নেইমার-এমবাপ্পেরা

» প্রথম জয় তুলে আজ হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?


এদিন কলম্বাসের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ১৩ মিনিটে লিড পায় মায়ামি। মেসির দুর্দান্ত লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। দুই মিনিট বাদেই কলম্বাস গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে নিজের প্রথম গোল করেন মেসি। ২৪ মিনিটের নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এই আর্জেন্টাইন তারকা।

বিরতির পর ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। এরপর ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১ করে মায়ামি। ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট। এতে ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে ২৯ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি।

ক্রিফোস্পোর্টস/১জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল