Connect with us
ফুটবল

বার্সায় ফেরার প্রহর গুনছেন মেসি

MESSI
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আবারও বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন লিওনেল মেসি। ২০২১ সালে ক্যাম্প ন্যু থেকে বিদায় নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসির ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। স্পেনের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসি তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তানকে নিয়ে শৈশবের ক্লাবে ফেরার পরিকল্পনা করছেন। 

রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর উত্থান হয়েছিল লা মাসিয়ার একাডেমি থেকে। তাই তো ন্যূ ক্যাম্প থেকেই ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন মেসি। তবে ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হওয়ায় অশ্রুশিক্ত নয়নে যোগ দিতে হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)।

নেইমার, এমবাপেদের সঙ্গে জুটি বেঁধে দুই মৌসুম খেলার পর ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মেসি। মেসি বার্সেলোনায় ফিরতে আগ্রহী হলেও বর্তমান ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল। ক্লাব সভাপতি এর আগে বলেছিলেন, খেলোয়াড় হিসেবে মেসির ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাবনা নেই। তবে একটি ফ্রেন্ডলি বা প্রদর্শনী ম্যাচের আয়োজন হতে পারে, যাতে মেসি এক শেষবার মাঠে উপস্থিত হয়ে ভক্তদের কাছে বিদায় নিতে পারেন।



সম্প্রতি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি সত্যিই বার্সেলোনায় ফিরে যেতে চাই। আমার স্ত্রী, সন্তানরা এবং আমি সবসময় সেখানে ফিরে যাওয়ার কথা ভাবছি। আমাদের বাড়িও আছে, সবকিছু আছে। আমি নতুন স্টেডিয়ামে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

স্পোর্টের প্রতিবেদনে মতে, এমএলএস চুক্তি শেষ হলে বার্সায় ফেরার চেষ্টা করবেন মেসি। ফুটবল থেকে অবসরের পর ক্লাবের ম্যানেজমেন্ট টিমে কাজ করারও ইচ্ছা রয়েছে তার।

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ফুটবল