
আবারও নিজের জাত চিনিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তার হ্যাটট্রিক ও এক অ্যাসিস্টে ভর করে সিনসিনাটিকে ৫-৩ গোলে বিদ্ধস্ত করেছে ইন্টার মায়ামি। এই গোলগুলোর মাধ্যমে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ালো ৯১০-এ।
ম্যাচের শুরুটা কিছুটা ধীরে শুরু হলেও সময়ের সাথে নিজের প্রভাব বিস্তার করতে থাকেন মেসি। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর রদ্রিগো ডি পলের একটি পাস সিনসিনাটির ডিফেন্ডার মাতিয়াস মিয়াজা ক্লিয়ার করার চেষ্টা করেন।
সেই বল মেসির গায়ে লেগে জালে জড়ায়। এ থেকেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।
একটি গোল করে ম্যাচে ফেরে সিনসিনাটি। সমতা ফেরানোর পর আবার ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এরপরেই জ্বলে ওঠেন মেসি। ডি পলের পাস থেকে ঠাণ্ডা মাথায় ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।
আবারও গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সিনসিনাটি। রপর মেসি পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান সিলভেত্তি। এর পরেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় মিয়ামির কাছে। জার্মান বের্তেরামে গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ম্যাচের শেষ ভাগে মাতেও সিলভেত্তির পাস থেকে পেনাল্টি বক্সে সুযোগ পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি, নিশ্চিত করেন ৫-৩ জয়।
চলতি মৌসুমে ইন্টার মায়ামির পারফরম্যান্সও এই জয়ে নতুন গতি পেয়েছে। শেষ কয়েক ম্যাচে কিছুটা ছন্দ হারালেও এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ম্যাচে মেসির গোল ও অ্যাসিস্টের পাশাপাশি সতীর্থদের অবদানও ছিল গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাতেও সিলভেত্তি ও জার্মান বের্তেরামের ফিনিশিং।
এই হ্যাটট্রিক ছিল মেসির ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। ১১৫৩ ম্যাচে তার গড় দাঁড়িয়েছে প্রতি ১৮.৯ ম্যাচে একটি হ্যাটট্রিক, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম ধারাবাহিক গোলমেশিন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/এনডি




















