Connect with us
ফুটবল

মেসির গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি (ভিডিও)

ইন্টার মায়ামিতে মেসি যেন অ-প্রতিরোধ্য। ছবি-গোল ডট কম

লিগস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফুটবল খেলে সেমিফাইনালে উঠেছে মেসির ইন্টার মায়ামি।
আজ শনিবার (১২ই আগস্ট) ডিআরভি পিএনআর স্টেডিয়ামে শার্লটকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে তার দল। মেসি দলের হয়ে একটি গোল করেছেন।

লিগ্স কাপের শেষ ষোলোর ম্যাচে ট্রাইবেকারে জিতেছিলো ইন্টার মায়মি। আর্জেন্টাইন সুপারস্টার মেসির দুর্দান্ত ফ্রি কিক গোলে শেষ দিকে এসে ৪-৪ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ করেছিলো মায়ামি।

তবে, কোয়ার্টার ফাইনালে শার্লট পাত্তাই পায়নি মায়ামির কাছে। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। পেনাল্টি থেকে গোল করেন দলটির স্ট্রাইকার জোসেন মার্টিনেজ। প্রথমার্ধের ৩২ মিনিটে লিড ২-০ করেন মায়ামির রবার্ট টেইলার।



দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ইন্টার মায়ামি। ম্যাচের ৭৮ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মেসির দল। ৮৬ মিনিটে মেসির গোল জয়ের ব্যবধান আরও বাড়িয়েছে।

আরও পড়ুনঃ মাহমুদউল্লাহকে বাদ দেওয়া নিয়ে যা বলল বিসিবি

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৩/এম এইচ

Crifosports announcement

Focus

More in ফুটবল