Connect with us
ফুটবল

মেসি-সুয়ারেজের জোড়া গোলে লম্বা সময় পর জয়ের দেখা পেল মিয়ামি

Lionel Messi and Luis Suarez in Inter Miami
লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। ছবি- সংগৃহীত

চলতি মাসের শুরুতে রেড বুলসের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল ইন্টার মায়ামি। এরপর তারা খেলেছে আরও চার ম্যাচ। তবে সেখানে আর জয়ের দেখা পায়নি মেসির দল। এবার দীর্ঘ ২৫ দিন পর সন্তুষ্টির হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে মার্কিন ক্লাব মায়ামি।

আজ বৃহস্পতিবার সকালে মেজর লিগে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে পরাজিত করেছে তারা। যেখানে জোড়া গোলের দেখা পেয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

এর আগে নিজেদের খেলা চার ম্যাচের দুটিতে পরাজয় এবং দুটিতে ড্র পেতে হয়েছিল মায়ামিকে। তবে এবার জয় নিয়েই মাঠ ছেড়েছে মেসি-সুয়ারেজরা। এদিন চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে পোস্টের বাঁ পার্শে লক্ষ্যভেদ করেন তিনি।




আরও পড়ুন:

» এক বছর পর ফিরেই বাংলাদেশকে কাঁদিয়ে যা বললেন হাসান

» বিসিবি সভাপতি পদে বদলের গুঞ্জন, কে হতে পারেন বোর্ড প্রধান?


 

এরপর প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি উভয় দল। বিরতির পর দেখা যায় গোল উৎসব। ৬৮ মিনিটে মেসির বাড়ানো বল থেকে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন উরুগুইয়ান তারকাই। আর ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান মেসি।

এর আগে দান্তেসিলির সৌজন্যে ৭৪ মিনিটে মন্ট্রিয়াল প্রথম গোলের দেখা পায়। এরপর যোগ করা সময়ে মন্ট্রিয়লের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন ভিক্টর লুটোরি। এতে করে পরাজয়ের ব্যবধান কমায় মন্ট্রিয়াল। এদিন জয়ের ফলে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি।

ক্রিফোস্পোর্টস/২৯মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল