Connect with us
ক্রিকেট

ব্যাটে-বলে উজ্জ্বল মিরাজকে দারুণ খবর দিলো আইসিসি

Good news for Miraz
এপ্রিল ২০২৫ এর আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ মেহেদি হাসান মিরাজ।

গত মাসেই জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটে-বলে ছিল জ্বলজলে পারফরম্যান্স। আর এ মাসেই মিললো তার স্বীকৃতি। খোদ আইসিসি থেকে উড়ে এলো সুসংবাদ। আইসিসির এপ্রিল মাসের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

বুধবার গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম  প্রকাশ করেছে আইসিসি। নারীদের মধ্যে সেরার পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।

তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির এই স্বীকৃতির গৌরব অর্জন করলেন মিরাজ। এর দুই বছর আগে সাকিব আল হাসান মাসসেরা হয়েছিলেন। তারও আগে এই স্বীকৃতি পেয়েছিলেন মুশফিকুর রহীম।



মিরাজ সেরার লড়াইয়ে হারিয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্সকে। আর ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে পেছনে ফেলে স্বীকৃতিটি জিতেছেন ব্রাইস।

গত মাসে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও রেকর্ড গড়া বোলিং করেন মিরাজ। প্রতিপক্ষের প্রথম ইনিংসে শেষের ৫ উইকেট একাই নেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসে আঘাত হানেন টপ অর্ডারে, চমৎকার বোলিংয়ে সেবারও তার শিকার ৫ উইকেট।

তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট পান অভিজ্ঞ অফ স্পিনার। দেশের আর কারও নেই এই কীর্তি। বাংলাদেশের হয়ে ম্যাচে দুবার করে ১০ উইকেট নিতে পেরেছেন দুই বাঁহাতি স্পিনার সাকিব ও তাইজুল ইসলাম।


আরও পড়ুন:

»প্রথম বহরে আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তামিম-রিশাদরা

» বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ কে এই শন টেইট?


 

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ১০৪ রানের ইনিংস খেলে দলকে লিড এনে দেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। তার আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান (দুই বার) ও সোহাগ গাজীর। আর একই সিরিজে এক ম্যাচে ১০ উইকেট শিকার ও এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার তিনি।

ক্রিফোস্পোর্টস/১৪মে২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট