বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে দুই গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২। এর মধ্য দিয়ে তিনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন। মেসির গোল সংখ্যা ২১।
এই ফ্রেন্স তারকা ২৭ বছর বয়সে মাত্র তিনটি বিশ্বকাপ খেলেই এই কীর্তি গড়েছেন। বিশ্বকাপের ইতিহাসের অনেক কিংবদন্তিকে পেছনে ফেলে তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন।
এমবাপ্পের এই অর্জন আরও বিশেষ হয়ে উঠেছে তার বয়সের কারণে। ২০১৮ বিশ্বকাপে চার গোল দিয়ে যাত্রা শুরু করা এই ফরোয়ার্ড ২০২২ বিশ্বকাপে আট গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এরপর ২০২৬ বিশ্বকাপেও দারুণ ধারাবাহিকতা ধরে রেখে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে পৌঁছে গেছেন তিনি।
শুধু বিশ্বকাপেই নয়, ফ্রান্স জাতীয় দলের হয়েও সর্বকালের অন্যতম সেরা গোলদাতা এমবাপ্পে।
অল্প বয়সেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়ে ফুটবল ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছেছেন এমবাপ্পে। সামনে আরও বিশ্বকাপে খেলার সুযোগ থাকায় তার গোলের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।
ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৬/এনডি



