
পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি আসরে এবার একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের ছয় ক্রিকেটারকে। নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন তিনটি দলে ছড়িয়ে খেলবেন তাঁরা। ফলে কোনো দিন একই দলে, আবার কোনো দিন প্রতিপক্ষ হিসেবেও মুখোমুখি হতে পারেন বাংলাদেশের এই ক্রিকেটাররা।
সবচেয়ে বেশি তিনজন খেলছেন পেশোয়ার জালমিতে নাহিদ রানা, তানজিদ তামিম ও শরীফুল ইসলাম। লাহোর কালান্দার্স দলে আছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। আর রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। আসরের সূচি প্রকাশ হওয়ার পর এখন স্পষ্ট, বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রায় প্রতিদিনই মাঠে নামবেন বাংলাদেশের কেউ না কেউ।
নিচে দলভিত্তিক সূচি দেওয়া হলো
লাহোর কালান্দার্সের ম্যাচ (মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন)
২৬ মার্চ: হায়দরাবাদ কিংসমেন — রাত ৯টা
২৯ মার্চ: করাচি কিংস — রাত ৯টা
৩ এপ্রিল: মুলতান সুলতানস — রাত ৯টা
৯ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড — বিকেল ৩টা ৩০ মিনিট
১১ এপ্রিল: পেশোয়ার জালমি — বিকেল ৩টা ৩০ মিনিট
১৭ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স — রাত ৯টা
১৮ এপ্রিল: রাওয়ালপিন্ডি পিন্ডিজ — রাত ৯টা
২১ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স — রাত ৯টা
২৩ এপ্রিল: করাচি কিংস — রাত ৯টা
২৫ এপ্রিল: হায়দরাবাদ কিংসমেন — রাত ৯টা
পেশোয়ার জালমির ম্যাচ (নাহিদ রানা, তানজিদ তামিম, শরীফুল ইসলাম)
২৮ মার্চ: রাওয়ালপিন্ডি পিন্ডিজ — বিকেল ৩টা ৩০ মিনিট
৩১ মার্চ: ইসলামাবাদ ইউনাইটেড — রাত ৯টা
৮ এপ্রিল: হায়দরাবাদ কিংসমেন — রাত ৯টা
৯ এপ্রিল: করাচি কিংস — রাত ৯টা
১১ এপ্রিল: লাহোর কালান্দার্স — বিকেল ৩টা ৩০ মিনিট
১৩ এপ্রিল: মুলতান সুলতানস — রাত ৯টা
১৫ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স — রাত ৯টা
২২ এপ্রিল: মুলতান সুলতানস — রাত ৯টা
২৪ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড — রাত ৯টা
২৬ এপ্রিল: রাওয়ালপিন্ডি পিন্ডিজ — বিকেল ৩টা ৩০ মিনিট
রাওয়ালপিন্ডি পিন্ডিজের ম্যাচ (রিশাদ হোসেন)
২৮ মার্চ: পেশোয়ার জালমি — বিকেল ৩টা ৩০ মিনিট
২ এপ্রিল: করাচি কিংস — রাত ৯টা
৪ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড — রাত ৯টা
৬ এপ্রিল: মুলতান সুলতানস — রাত ৯টা
১০ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স — রাত ৯টা
১৬ এপ্রিল: হায়দরাবাদ কিংসমেন — বিকেল ৩টা ৩০ মিনিট
১৮ এপ্রিল: লাহোর কালান্দার্স — রাত ৯টা
২১ এপ্রিল: মুলতান সুলতানস — রাত ৯টা
২৩ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড — বিকেল ৩টা ৩০ মিনিট
২৬ এপ্রিল: পেশোয়ার জালমি — বিকেল ৩টা ৩০ মিনিট
২৬ মার্চ থেকেই শুরু হচ্ছে আসর, আর প্রথম দিনেই মাঠে নামবে লাহোর কালান্দার্স। অর্থাৎ শুরু থেকেই বাংলাদেশের ক্রিকেটারদের খেলা দেখা যাবে। লিগ পর্ব শেষ হবে ২৬ এপ্রিল। এরপর বিরতি দিয়ে শুরু হবে শেষ পর্বের ম্যাচগুলো। শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে, লাহোরে।
সব মিলিয়ে প্রায় এক মাসজুড়ে চলবে এই প্রতিযোগিতা, আর এই সময়জুড়ে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা থাকবে নিয়মিত। ফলে দেশের সমর্থকদের জন্যও প্রায় প্রতিদিনই থাকছে দেখার মতো ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৬/টিএ





















