চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি বিন মর্তুজা। তার নেতৃত্বে দুর্দান্ত খেলছে দলটি। বিপিএলে মাশরাফিকে নিয়মিত দেখা গেলও জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২০ সালে দেখা যায় টাইগারদের সাবেক এই কাপ্তানকে।
শুক্রবার শুরু হচ্ছে বিপিএলের সিলেটের পর্ব। মাঠের লড়াইয়ের আগের দিন বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন স্বাগতিক দলের এই কাপ্তান। সেখানে তিনি জানান, মাঠ থেকে বিদায় নেওয়ার আশা করেন না তিনি। এমনকি বোর্ডের কাছ থেকে আর কোনোকিছু প্রত্যাশা করেছেন না।
তবে সাকিব আল হাসান ও তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের মাঠ থেকেই বিদায় দেখতে চান সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি।
মাশরাফি বলেন, অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া দরকার। ওই সংস্কৃতি সেট আপও করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক কিংবা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি খেলোয়ার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পান। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকেই বিদায় নিতে পারে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘অনেকে হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, সেটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা পায়, এতটুকু সম্মান নিয়ে যেতে পারব।’
আরও পড়ুন: যে কারণে সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি/এসএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...