Connect with us
ফুটবল

নতুন মৌসুমেও অপ্রতিরোধ্য হল্যান্ড দিয়েছেন জোড়া গোল

হল্যান্ড
হল্যান্ডের জোড়া গোলে মৌসুম শুরু করলো ম্যানচেস্টার সিটি

গত মৌসুমের ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি দুর্দান্তভাবে শুরু করেছে নতুন লিগ মৌসুম । বার্নলির মাঠ থেকে লিগের প্রথম ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল।

দলটির স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড এর তান্ডবে মৌসুমের শুরুর ম্যাচেই জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করে এবারও সতর্ক করে দিয়েছেন প্রতিপক্ষকে। মৌসুম নতুন হলেও পুরনো ছন্দেই আছেন এই স্ট্রাইকার। মিডফিল্ডার রদ্রি অন্য গোলটি করেছেন।
নরওয়েজিয়ান নাম্বার নাইন হ্যালন্ড, দলকে প্রথম লিড এনে দেন ম্যাচের ৪ মিনিটে । স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির এসিস্টে গোলের খাতা খুলেন তিনি। ৩৬ মিনিটে আরেক স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এর এসিস্টে লিড ২-০ করেন এই স্ট্রাইকার।ম্যাচের ৭৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি গোল করে জয়ের ব্যবধান বাড়ান।
সিটি কোচ গার্দিওলা এই ম্যাচে কিছু পরিক্ষা-নিরীক্ষা চালিয়েছেন শিষ্যদের উপরে। নাম্বার টেন পজিশনে খেলিয়েছেন আলভারেজকে। দুই উইঙ্গে ছিলেন বেনার্ড সিলভা ও ফিল ফোডেন। সেন্ট্রাল ব্যাকে খেলিয়েছেন গত মৌসুমে ফুল ব্যাকে খেলা নাথান একে ও ম্যানুয়েল আকাঞ্জিকে। জোসকো গাভারডিওলেকে বদলি হিসেবে এই ম্যাচে অভিষেক করিয়েছেন সিটি মাস্টারমাইন্ড পেপ গার্দিওয়ালা।

আরও পড়ুনঃ মেসির গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি (ভিডিও)



ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৩/এমএইচ

 

Crifosports announcement

Focus

More in ফুটবল