Connect with us
ক্রিকেট

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন বোলিং কোচের দায়িত্ব পেলেন মালিঙ্গা

malinga
লাসিথ মালিঙ্গা। ছবি- সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন বোলিং কোচ হলেন লংকান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। আইপিএলের আগামী মৌসুমে এ দায়িত্ব পালন করবেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স কতৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দীর্ঘ নয় বছর মুম্বাইয়ের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন কিউই কিংবদন্তি শেন বন্ড। কিন্তু হঠাৎ দুই দিন আগে তিনি পদত্যাগ করায় মালিঙ্গাকে তার স্থলাভিষিক্ত করা হলো।

বোলার হিসেবে দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে ২০০৯-২০১৯ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন লাসিথ মালিঙ্গা। সেই দলের বোলিং কোচ হতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন, মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।



মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়াও এই ফ্র্যাঞ্চাইজির অন্য দুইটি দল মুম্বাই ইন্ডিয়ান্স কেপটাউন এবং মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক এরও বোলিং কোচ মালিঙ্গা।

আরও পড়ুন: কোহলি ক্রিজে থাকলে যে ভয় পান মুশফিকুর রহিম

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট