Connect with us
ক্রিকেট

বিপিএলে পারিশ্রমিক ইস্যু সমাধানে যে পরামর্শ দিলেন মালান

Dawid Malan__BPL
ডেভিড মালান। ছবি- সংগৃহীত

বিপিএলের আগের আসরগুলোতেও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্রাঞ্চাইজি মালিকদের ওপর অভিযোগ উঠেছিল। যদিও সেগুলো নিয়ে বড় কোনো ইস্যু দেখা যায়নি। কিন্তু এবারের আসরে সব ছাপিয়ে আলোচনায় খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। দুর্বার রাজশাহীর মালিকপক্ষ খেলোয়াড়দেরকে সময়মতো পারিশ্রমিক না দেওয়ায় বেশি কিছু অপ্রিতীকর ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশের ক্রিকেট পাড়ায়।

এবার এই প্রসঙ্গে কথা বলেছেন ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। তার মতে, কারো যদি দল নেওয়ার মতো অর্থ থাকে, তাহলেই দল নেওয়া উচিত।

সোমবার (২৭ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘আমি শুধু নিজের দল নিয়ে মন্তব্য করতে পারি। আমাদের দল অনেক দারুণ। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আমাদের কাজ হচ্ছে খেলা এবং মালিকপক্ষের কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগে খেলি আমরা। আশা করি, সামনে এ ধরনের সমস্যা হবে না।’




আরও পড়ুন:

» বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন রিশাদের দল

» টানা ৫ জয়ে রংপুরকে ছুঁয়ে ফেললো বরিশাল


এছাড়া এই ইস্যুর সমাধান নিয়ে মালান বলেন, ‘এটা নিয়ন্ত্রণ করা কঠিন কিছু নয়। যদি আপনার টাকা থাকে, তাহলে দল নেবেন। আর টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এটা এমনই হওয়া উচিত।’

নিজ দল নিয়ে এ ধরনের কোনো ইস্যু আছে কিনা সে বিষয়ে এই ইংলিশ তারকা বলেন, ‘আমাদের দলে এই নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আশা করি সামনেও এ ধরনের কিছু হবে না। তবে হ্যাঁ, এ ধরনের ইস্যুগুলো চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’

প্রসঙ্গত, বিপিএলের মাঝামাঝি সময় পার হয়ে গেলেও খেলোয়াড়দের কোনো পারিশ্রমিক দেয়নি রাজশাহীর মালিকপক্ষ। এক পর্যায়ে খেলোয়াড়দের অনুশীলন বয়কটের ঘটনা ঘটে। এমনকি গতকালের ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামে দলটি। তবে গতকাল ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট