Connect with us
ফুটবল

আলজেরিয়ার স্বপ্নভঙ্গের দিনে বিদায় জানিয়ে দিলেন মাহরেজ

Mahrez bids farewell on the day Algeria's World Cup dream comes to an end.
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রিয়াদ মাহরেজ। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ। আজ শনিবার (৩ জুলাই) শেষ ৩২ এর ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আলজেরিয়া। দলের স্বপ্নভঙ্গের দিনই আন্তর্জাতিক অধ্যায়ে ইতি টানেন মাহরেজ। 

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে ‘জে’ গ্রুপে ছিল আলজেরিয়া। তবে আর্জেন্টিনার বিপক্ষে জয় না পেলেও জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জয় এবং অস্ট্রিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। তবে শেষ ৩২ আর পেরোনো হলো না আফ্রিকার এই দলটির।

এদিন ম্যাচের ১০ মিনিটেই ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। এরপর চেষ্টা করেও আর প্রথমার্ধে গোল শোধ দিতে পারেনি আলজেরিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল পায় সুইজারল্যান্ড। ম্যাচের ৪৬ মিনিটে ড্যান নডওয়ের গোলে লিড বাড়িয়ে নেয় দলটি। পরবর্তীতে আর কোনো গোলই শোধ করতে পারেনি আলজেরিয়া। তাতে ২-০ গোলের হার দিয়ে বিদায় নিশ্চিত হয় দলটির।



আলজেরিয়ার বিদায়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন মাহরেজ। বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘এখানে অনেক ভালো সময়-কঠিন সময় দুটোই ছিল। এটা ক্যারিয়ারের অংশ।’ তিনি আরও বলেন, ‘ছোট থেকেই স্বপ্ন ছিল আলজেরিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা। দেশের হয়ে খেলাটা দারুণ সম্মানের ও গর্বের ব্যাপার। এখন তরুণ প্রজন্মকে খেলার সুযোগ দিতে হবে।’

৩৫ বছর বয়সী মাহরেজ আলজেরিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১৯ ম্যাচ খেলেছেন। একইসঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ গোল করেছেন এই ফরোয়ার্ড। এবাবের বিশ্বকাপে দুই গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ছিল তার। এছাড়া ২০১৯ সালে আফ্রিকা কাপ অব নেশন্সে আলজেরিয়ার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা।

ক্লাব ফুটবলেও মাহরেজের প্রাপ্তি অনেক। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান ছিল তার। সেখানে কয়েক মৌসুম কাটিয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। এরপর সিটিজেনদের হয়ে চারবার প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি কারাবাও কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন। বর্তমানে সৌদি ক্লাব আল-আহলির হয়ে খেলছেন এই ফরোয়ার্ড।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল