বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। ব্যাট হাতে রান পাচ্ছেন না নিয়মিত, বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। এবার শুনতে হলো সমর্থকদের দুয়োধ্বনি। তবে এই খারাপ সময়ে এবারের বিপিএলের নিজ দল ঢাকা ক্যাপিটালসকে পাশে পেয়েছেন তিনি। এ কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার।
লিটনকে দুয়োধ্বনি দেওয়ার ঘটনাটি ঘটে বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে। সে ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ইনিংসে ঢাকার ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন লিটন। এ সময় গ্যালারিতে থাকা কিছু সমর্থক লিটনকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিতে থাকেন। তবে এটা দেখে লিটন কোনো প্রতিক্রিয়া দেখাননি লিটন। গ্যালারিতে থাকা সমর্থকদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি।
তবে পরবর্তীতে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুয়োধ্বনি দেওয়া সেই সমর্থকদের কড়া সমালোচনা করেন দেশের ক্রিকেটপ্রেমীরা। অনেকেই লিটনের প্রতি তাদের সমর্থন জানান। পরবর্তীতে লিটনের পাশে দাঁড়ায় তার দল ঢাকা ক্যাপিটালসও।
আরও পড়ুন:
» তারকা পেসারকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের
» দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
আজ (শনিবার) এক ফেসবুক পোস্টে ফ্রাঞ্চাইজিটি লিখেছে, ‘আপনি হয়ত একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’
ফ্রাঞ্চাইজিটি আরও লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা, এবং দেশের হয়ে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
নিজ দলের এমন সমর্থন লিটনও কৃতজ্ঞ। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ঢাকার এই পোস্ট শেয়ার করে লিটন লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন সমর্থনে আমি সত্যিই মুগ্ধ। যারা আমাকে এবং সকল অ্যাথলেটকে তাদের ভালো-খারাপ সময়ে সমর্থন দিয়ে যান, তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাসই আমাদের কাছে অনেক বড় পাওয়া।’
খারাপ সময়ের মধ্য দিয়েও চলতি বিপিএলে একটি সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। তানজিদ তামিমের সঙ্গে গড়েছিলেন টি-টোয়েন্টির রেকর্ডগড়া জুটি। তবে সেঞ্চুরির পরের ম্যাচেই সমর্থকের এমন আচরণ লিটনসহ দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীরাও ভালোভাবে নেয়নি।
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...