Connect with us
ক্রিকেট

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

নুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে কেকেআর।

আর কয়েকদিন পরেই মাঠে গড়াবে আইপিএল। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে কৌতূহল ছিল ক্রিকেটপ্রেমীদের মাঝে। এবার সব গুঞ্জন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে কেকেআর।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দলটি নতুন অধিনায়কের নাম প্রকাশ করে।

কলকাতার অধিনায়ক হিসেবে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের নামও গুঞ্জন হিসেবে শোনা যায়। তবে আনুষ্ঠানিকভাবে কলকাতা জানিয়ে দিলো, আসন্ন মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন নীতিশ রানা।



এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নীতিশ রানার অভিষেক হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন নীতিশ। এছাড়া আগে দিল্লিকে সফলভাবে নেতৃত্বও দিয়েছেন তিনি। এবার কলকাতার নেতৃত্ব ভার গেল তার কাঁধে।

অপরদিকে এবারের আসরে কলকাতা তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারকে পাচ্ছে না। চোটের ফলে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন তিনি। সে কারণে এবারের আসরে নতুন অধিনায়কের নেতৃত্বেই মাঠে নামতে হচ্ছে কেকেআরকে।

আরও পড়ুন: লুক্সেমবার্গের জালে পর্তুগালের গোল উৎসব

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট