বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হবে চলতি মাসের ডিসেম্বরের শেষ সপ্তাহে। এরই মাঝে চূড়ান্ত হয়েছে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তারিখ। আগামী ১৪ নভেম্বর এ আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
নিলামের পূর্বে সরাসরি চুক্তিতে নামি-দামি ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় মেতেছে ফ্রাঞ্চাইজিগুলো। একের পর এক খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করছে দলগুলো। প্লেয়ার্স ড্রাফটের পূর্বে নিজেদের দলকে সাজিয়ে নিয়ে চাচ্ছেন তারা।
এবার বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স। জানা গেছে খুলনাকে নেতৃত্ব দিতে দেখা যাবে এ অলরাউন্ডারকে।
আরও পড়ুন: টেনিসের আকাশ থেকে বিদায় নিচ্ছে একটি নক্ষত্র
গত মৌসুমে কোচের ভূমিকায় থাকা তালহা জুবায়ের এবারও থাকছেন খুলনার শিবিরে। বিপিএলের গত আসরে কোচারের কোচিংয়েই দারুণ শুরু করেছিল খুলনা। তবে মাঝপথে ছন্দ হারিয়ে ফেলার ফলে সেমি-ফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যায় দক্ষিণবঙ্গের এই দলটির।
এছাড়াও দুই জন ক্রিকেটারকে রিটেইন করেছে খুলনা। স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনকে ধরে রাখবে খুলনা। তবে গতবার এ দলকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে টাইগার্স।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর ২৪/এইচআই
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...