Connect with us
ক্রিকেট

টিকে থাকার চ্যালেঞ্জে রংপুরের বিরুদ্ধে ব্যাটিংয়ে খুলনা

BPL KHULNA VS RANGPUR
টস জিতে ব্যাটিং নিয়েছেন খুলনার সেনাপতি মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে প্রায় তলানীর দিকে খুলনা টাইগার্স। তবে যদি-কিন্তুর সমীকরণ মিলিয়ে তারা উঠতে পারে সুপার ফোরে। কিন্তু এই লক্ষ্যও বেশ চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ সামনে নিয়ে রংপুরের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিয়েছেন খুলনার সেনাপতি মেহেদি হাসান মিরাজ।

পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে রংপুর। টানা তিনটি হারে শীর্ষস্থান খুইয়ে বসা রংপুর চাইবে সরাসরি প্লে অফ খেলতে। তাই আজকের ম্যাচে তারা মরণকামড় দিতে পারে।

অন্যদিকে আজকেসহ বাকি দুটি ম্যাচ যদি ব্ড় ব্যবধানে জিততে পারে, তবেই সুপার ফোরে উঠতে পারে মিরাজের দল। কিন্তু সেক্ষেত্রে চট্টগ্রাম কিংস বাকি দুটিতে হারলে খুলনার পথটা সহজ হবে।




আরও পড়ুন:

» ক্যারিবীয়দের রানের পাহাড়, লজ্জার হার বাংলাদেশ নারী দলের

» প্লে অফের আগেই দলের শক্তি বাড়াচ্ছে ফরচুন বরিশাল


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় মুখোমুখি হচ্ছে রংপুর ও খুলনা। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রংপুর ১১টি ম্যাচ খেলে ৩টি হারলেও বাকি আটটি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট তুলেছে। আর খুলনা ১০টি ম্যাচ খেলে হেরেছে ৬টিতে। বাকি ৪টি ম্যাচ জিতে তুলেছে ৮ পয়েন্ট। বাকি দুটি ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১২। রাজশাহী আর চট্টগ্রামকে পেছনে ফেলতে দরকার রানরেট।

খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, উইলিয়াম বোসিস্টো, অ্যালেক্স রস, মাহিদুল ইসলাম অংকন, আবু হায়দার, নাসুম আহমেদ, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান।

রংপুর রাইডার্স একাদশ: সৌম্য সরকার, তৌফিক খান, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, নুরুল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আকিফ জাভেদ, রকিবুল হাসান, নাহিদ রানা ও আজিজুল হাকিম

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট