Connect with us
ক্রিকেট

সাকিব-লিটনদের বিশেষ কীর্তিতে নাম লেখালেন জ্যোতি

Joty joins Shakib and Litton in achieving a special milestone.
টি-টোয়েন্টিতে ২৫০প রানের মাইলফলক স্পর্শ করেছেন জ্যোতি। ছবি- বিসিবি

ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্স করছেন তিনি। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই চল্লিশের ঘর পেরিয়েছেন তিনি। আর সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ এক ইনিংস খেলে নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন এই তারকা। 

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন জ্যোতি। এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর এই মাইলফলকের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে সাকিব আল হাসান ও লিটন দাসের এক বিশেষ ক্লাবে প্রবেশ করেছেন জ্যোতি।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারী-পুরুষ মিলিয়ে ২৫০০ বা তার বেশি রান করেছেন মাত্র তিনজন ক্রিকেটার। পুরুষ ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় আছেন সাকিব ও লিটন। এবার প্রথম নারী ক্রিকেটার হিসেবে আড়াই হাজারি ক্লাবে যোগ দিয়েছেন জ্যোতি।



বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন সাকিব। ১২৭ ইনিংসে ২৫৫১ রান করেছেন তিনি। সাকিবের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন লিটন। পরে অবশ্য সাকিবকে ছাড়িয়ে যান লিটন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন লিটনের। ১২০ ইনিংসে ২৭০২ রান করেছেন এই টাইগার কাপ্তান।

সাকিব-লিটনের পর আর কোনো পুরুষ ক্রিকেটার এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে আড়াই হাজার রান স্পর্শ করতে পারেননি। তবে এবার এই আড়াই হাজারি ক্লাবে সাকিব-লিটনদের পাশে জায়গা করে নিলেন জ্যোতি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১৬ ইনিংসে ২৫১৭ রান করেছেন জ্যোতি। নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের দিক থেকে জ্যোতির ধারে কাছেও নেই বাংলাদেশের কেউ। দুই নম্বরে থাকা ফারজানা হক ২৯ ইনিংসে করেছেন ১২৫৩ রান। এর বাইরে কেউ এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করতে পারেননি।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট