Connect with us
ফুটবল

‘এমন একটি গোলের স্বপ্ন সারাজীবন দেখেছি’, ম্যাচ জিতিয়ে মার্তিনেজ

'এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি', ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দলের জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ। শেষ বাঁশি বাজার পর মাঠেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখের জল মুছতে মুছতেই জানালেন, এমন একটি মুহূর্তের অপেক্ষায় তিনি অনেক দিন ছিলেন।

ম্যাচ শেষে লাউতারো বলেন, ছোটবেলায় বাবা যখন তাকে প্রথম ফুটবল বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই এমন একটি গোল করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নই বিশ্বকাপের সেমিফাইনালে পূরণ হয়েছে। আবেগে কথা বলতে গিয়ে কয়েকবার থেমেও যান তিনি।

এই সাফল্যের জন্য মায়ের প্রতিও কৃতজ্ঞতা জানান আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। তিনি বলেন, রেসিং ক্লাবে যোগ দেওয়ার পর থেকে তার মা প্রতিদিন তার যত্ন নিয়েছেন। সেই ভালোবাসার মূল্য তার কাছে যেকোনো সাফল্যের চেয়েও বেশি।



আগের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলেও কোনো গোল করতে পারেননি লাউতারো। এবার সেই আক্ষেপ কাটিয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে গোল করছেন তিনি। এর আগে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও গোল করেছিলেন। এবার সেমিফাইনালে তার গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত হলো।

লাউতারো জানান, ম্যাচের আগেই তার বিশ্বাস ছিল তিনি বদলি হিসেবে মাঠে নেমে গোল করবেন। সেই বিশ্বাসের কথাও তিনি সতীর্থদের বলেছিলেন। শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে।

ম্যাচ নিয়ে তিনি বলেন, শুরুতে ইংল্যান্ড অনেক চাপ সৃষ্টি করেছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের গতি কমে যায়। এরপর আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ নিয়ে সুযোগ তৈরি করে এবং সেই সুযোগ থেকেই জয়সূচক গোল আসে। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল