
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০২৪ সালে। তবে এখনো ক্লাবের হয়ে অতিমানবীয় পার্ফম করে আলচনায় থাকেন তিনি। বলছি জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার কথা। অবসরের পর অনেকটা সময় পেরিয়েছে। এবার গুঞ্জন উঠেছে আসন্ন বিশ্বকাপে অবসর ভেঙে দলে ফিরছেন এই ৪০ বছর বয়সী তারকা গোলরক্ষক। এমনকি ফিফাকে দেওয়া প্রাথমিক দলে তাকে রেখেছেন কোচ জুলিয়ান নাগালসম্যান।
সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের জার্মান প্রতিনিধি দেওয়া এক প্রতিবেদনে এমনটায় বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ফিফাকে বাধ্যতামূলকভাবে পাঠানো ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নয়্যারের নাম রয়েছে। কেবল এই তালিকা থেকেই বিশ্বকাপের জন্য মূল দল গঠন করতে পারবেন কোচ।
জানা যায়, সম্প্রতি লোকচক্ষুর আড়ালে নয়্যারের সাথে আলোচনা করেছেন জার্মান কোচ। সেখানে কথা হয়েছে এই তারকা শুধু দলেই থাওবেন না, হয়তো তিনিই হবেন দলের প্রধান গোলরক্ষক। ধারণা করা হচ্ছে ক্লাবের হয়ে সাম্রতিক পারফরম্যান্স তাকে আবারো আলোচনায় এনেছে।
বিষয়টি ইতিবাচক ভাবে দেখছেন বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট হার্বার্ট হেইনারও। তিনি বলেন, ‘৪০ বছর বয়সেও নয়্যার দুর্দান্ত গোলকিপিং করে যা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। আমি সবসময়ই খুশি যখন সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে খেলে। তবে তার এবং নাগালসম্যানের মধ্যে কিছু রয়েছে, সিদ্ধান্তটাও তারাই নেবে।’
ম্যানুয়েল নয়্যার সত্যি অবসর ভেঙে ফিরছেন কি না তা জানা জন্য ২১ মে পর্যন্ত অপেক্ষা করছে হবে। এ দিন চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন জার্মান কোচ।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে। ‘ই’ গ্রুপে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের নবাগত দল কুরাসাওয়ের বিপক্ষে লড়বে নাগালসম্যানের দল। এরপর ২০ জুন আইভরি কোস্ট এবং ২৫ জুন জার্মানির প্রতিপক্ষ ইকুয়েডর।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৬/এনডি






















