ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে নতুন তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। সানের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের ৮ তারিখ সম্পন্ন হবে এই বহুল প্রতিক্ষিত বিয়ে।
প্রতিবেদন বলা হয়েছে, পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুঞ্চালের ঐতিহাসিক ক্যাথেড্রালে তাদের বিয়ের আনুষ্ঠিত হবে। পরে বিলাসবহুল পাঁচতারা সাভয় প্যালেস হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হবে।
২০১৬ সাল থেকে এক সাথে রয়েছেন রোনালদো ও জর্জিনা। প্রায় এক দশকের সম্পর্কের পর গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়। সম্প্রতি মায়োর্কায় অবকাশযাপনের সময় দুজনকে হীরার আংটি পরিহিত অবস্থায় দেখা গেলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
তবে বিয়ের খবর নিয়ে ব্যাপক আলোচনা চললেও এখন পর্যন্ত রোনালদো কিংবা জর্জিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে এই বহুল প্রতীক্ষিত আয়োজনের বিষয়ে চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৬/এনডি



