Connect with us
ফুটবল

অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল ইরান

Iran football
বিশ্বকাপের জন্য ইরানের দল ঘোষণা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতের কারণে দেশটির বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই শঙ্কা দূর হয়েছে। এখন বিশ্বকাপের প্রস্তুতিতে পুরো মনোযোগ দিচ্ছে ইরান।

এবারের আসরে ইরানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তবে দলটি নিজেদের প্রস্তুতি শিবির গড়ছে মেক্সিকোতে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

বাছাইপর্বে দারুণ খেলেছে ইরান। ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে তারা নিজেদের গ্রুপের শীর্ষস্থান দখল করে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এই সাফল্যে বড় ভূমিকা ছিল দলের অভিজ্ঞ ফরোয়ার্ড মেহেদি তারেমির। বাছাইপর্বে তিনি ১৫ ম্যাচে ১০ গোল করেছেন। ৩৩ বছর বয়সী এই তারকা এবার নিজের তৃতীয় বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। দলের সমর্থকদের প্রত্যাশা, বড় মঞ্চেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



বিশ্বকাপের ইতিহাসে ইরান ছয়বার অংশ নিয়েছে। তবে এখনো কোনো আসরেই তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার তাদের সামনে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। কঠিন এই গ্রুপ থেকে পরের পর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়তে চায় ইরান।

ইরানের বিশ্বকাপ দল

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

রক্ষণভাগ: দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

মধ্যভাগ: রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।

আক্রমণভাগ: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী ও মেহেদি তারেমি।

ক্রিফোস্পোর্টস/২জুন২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল